• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

পাটগ্রামে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

Madok PICলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার আমিনা খাতুন(৪৭) নামের এক মাদক সম্রাজ্ঞীর ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে আমিনা খাতুনকে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি পাটগ্রাম পৌর এলাকার রসুলগঞ্জ স্টেশন কলোনীর জরিমুদ্দিনের স্ত্রী।
পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ রসুলগঞ্জ স্টেশন কলোনীর মাদক সম্রাজ্ঞী আমিনা খাতুনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম রফিকুল হকের আদালতে সোপর্দ করলে স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাকে লালমনিরহাট কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো জানান, ‘বুধবার দুপুরে মাদক ব্যবসায়ী আমিনা খাতুনকে লালমনিরহাট কারাগারে প্রেরন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ