• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

নীলফামারীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ দ্বি-বার্ষিক সম্মেলন

Dewan Kamal Ahmed copyসিসি নিউজ: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে ২০১৫-২০১৬ বছরের জন্য কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নীলফামারীর জেলা কমিটির ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা শাহ জাফর ইমাম সাদেক, এনামুল হক, আব্দুল আজিজ প্রমুখ। সম্মেলনে জেলার সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সম্মতিক্রমে নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে সভাপতি, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হককে সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আ্দুল আজিজকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। এছাড়াও নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিসকে জৈষ্ঠ্য সহ-সভাপতি, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিককে সহ-সভাপতি, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন এ.আর.এম ইসমাইল হোসেন আনসারীকে সহ-সাধারণ সম্পাদক, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নীলফামারীর সহকারি প্রকৌশলী আলমগীর মো. রুহুল ইসলামকে সমাজকল্যাণ সম্পাদক, বিএডিসি ডোমার উপজেলার সহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মোছা. হুমায়রা মন্ডল, খালেদ মোশারফ, আখতারুজ্জামান, হুসেইন মোহাম্মদ খালিদুজ্জামান, মো. আফতাব হোসেন, মো. রেজাউল হাসান, রাশিদুল ইসলাম নির্বাহী সদস্য এবং শাহ্ ইমাম জাফর সাদেক, এ.কে. এম জাহাঙ্গীর ও খন্দকার রাশিদুল হাসান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ