• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

জলঢাকায় চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

PIC 1 Jaldhakaজলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বুধবার সকালে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। সূত্র মতে, ২০১৪-১৫ অর্থ বছরে ৩২ টাকা কেজি দরে ১১ শত ৭৯ মে.টন চাল মজুদ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল বাতেন, মিল মালিক হেদায়েদুল ইসলাম হেদ্দা প্রমুখ। প্রথম দিনে ৪০ মে. টন চাল মিল মালিকদের কাছ থেকে মজুদ করা হয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ