• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

Meeting with edu. authority-2দিনাজপুর প্রতিনিধি : মানসস্মত প্রাথমিক শিক্ষা ও এর বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টির লক্ষ্যে জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে সচেতন নাগরিক কমিটি সনাক এই মতবিনিময় সভার আয়োজন করে।
সনাক দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. শফিকুল হক ছুটু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় সনাক কার্যক্রমের আওতাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার বর্তমান অবস্থা ও উন্নয়ন বিষয়ে বিস্তারত আলোচনা হয়। সনাক  বড়ইল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।  বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে এসএমসিকে কার্যকর করা, শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে অতিরিক্ত বিভিন্ন ফি আদায়, খেলাধুলার বাজেট, উপবৃত্তি প্রদানে স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়নের বিষয় এবং সর্বোপরি দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মো. একরামুল হক, সনাকে’র কার্যক্রমকে স্বাগত জানান এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের বিদ্যালয়গুলির কার্যক্রম সঠিকভাবে মনিটরিং করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসারকে সনাক নির্বাচিত নতুন বিদ্যালয়ে ছাত্র অনুপাতে শিক্ষক কম থাকায় ২ জন ভাল শিক্ষক দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো এবং এক্ষেত্রে  সকলের  সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা ও উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ সনাকের কাজে সার্বিক সহযোগিতা প্রদানের কথাও ব্যক্ত করেন। আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, সমেস চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফ আলী, সনাক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, নীলুফার রহিম, সনাক সদস্য হাকিউল ইসলাম, তারিকুজ্জামান তারেক, লাইলা চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে সনাকের ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরে জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া
প্রতিযোগিতার ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা সম্পন্ন
দিনাজপুরে ৪৪তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুর সদর উপজেলা পর্যায়ের ক্রিকেট খেলা (ছাত্র-ছাত্রী) বুধবার বিকেলে দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ ও রানার্স আপ হয় দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এবং ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় ক্রিসেন্ট কিন্ডার গার্টেন হাইস্কুল।
অপরদিকে, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জিলা স্কুল ও রানার্স আপ হয় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এবং ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় ইকবাল উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দিনাজপুর বড় ময়দানে ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। আগামী ২৭ ডিসেম্বর এ্যাথলেটিক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে। ওই দিন বিকেলে বড় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ