• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

ফুলবাড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Arrest-2ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার ১০২ বোতল ফেনসিডিল ও একটি ১০০সিসি ডায়াং মটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মিন্টুর নেতৃত্বে উপজেলার সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুঠি গ্রামের মহির উদ্দিনের ছেলে শাহানুর হোসেন (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, পুলিশ বাদী হয়ে ফুলবাড়ী থানায় এ ব্যাপারে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ