• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

পীরগঞ্জের আলোর দিশারী তরুন সংঙ্ঘের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা

examপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার সানের হাট আলোর দিশারী তরুন সংঙ্ঘের উদ্যোগে ৪র্থ তম মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সানের হাট এলাকার সামাজিক ও উন্নায়ন কর্মকান্ড পরিচালনার লক্ষে সুধি মহলের সহয়োগিতায়  ২০১১ সালে আলোর দিশারী তরুন সংঙ্ঘ প্রতিষ্টা করেন। এলাকার বাল্য বিবাহ প্রতিরেধ, যৌতুক বিরোধী, মামলা মোকদ্দমা নিষ্পপ্তি, মাদক রিরোধী অভিযান,শিক্ষার আলো ছড়িয়ে দেয়া  সহ এলাকার মানুষের মৌলিক অধীকার বাস্তবায়নের লক্ষ্যে ওই সংঙ্ঘ জোরালো ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এিই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টায় সানের হাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে আলোর দিশারী তরূন সংঙ্ঘের উদ্যোগে আবু সালেহ্ চৌধুরীর অর্থায়নে ওই সংঙ্ঘের সভাপতি মোঃ নূর আলম খাঁন সম্পাদক মারজান মন্ডল, ও অন্যতম সদস্য  আবু সাইদ সায়েম (সুদান)সহ অনান্য সদস্যগনের সহযোগিতায়  প্রতি বছরের ন্যায় এবারও ৪র্থ তম মেধা যাচাই পরীক্ষা ২০১৪ অনুষ্টিত হয়। উক্ত পরীক্ষায় ৩৭টি বিদ্যালয়ের ৫শতাধীক ছাত্র/ছাত্রী  অংশ গ্রহন করেন। ওই পরীক্ষা পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক(রাজস্ব) কাজী আবেদ হেসাইন মিসুখ, মিসেস সাজিয়া চৌধুরী, আকরাম হেসাইন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, ব্রাইড কিন্ডার গার্ডেন এর পরিচালক আতোয়ার রহমান, জাহাঙ্গিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, পার্বতিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন, অন্বেষার পরিচালক সদরেল আমিন বিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ