
ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীর অশ্লীল স্ট্যাটাসযুক্ত ছবি ফেসবুকে দেয়ার অভিযোগে আল আমিন (১৮) নামে এক যুবককে আটক করে গফরগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিধার্থ কুমার কুন্ড ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আল আমীনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে আল আমিন আক্তারুজ্জামান দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর ছবি ফেসবুকে দিয়ে আপত্তিকর ইমেজ সম্বলিত স্ট্যাটাস ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক আল আমিনের নামে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে। গফরগাঁও থানা পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে কয়েকটি মোবাইল ও ল্যাপটপসহ আটক করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা বলেন, আল আমিনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।