আন্তর্জাতিক ডেস্ক: মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলে বিতর্ক জড়িয়েছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ৷ এবার তার নামে মন্দির খোলা হবে বলে ফের বিতর্কে উসকে দিল অখিল ভারত হিন্দু মহাসভা৷
ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এই মন্দির গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে৷ আগামী ৩০ জানুয়ারি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে অখিল ভারতীর পক্ষ থেকে বলা হয়েছে৷ ওই দিনই দিল্লিতে গুলি করে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে৷ অখণ্ড ভারত মাতা ও গডসের নামে গড়ে তোলা হবে এই মন্দির৷- ওয়েবসাইট।