খেলাধুলা ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্যি! একদিনে ৪০০ রানও ওঠে! আবার ৪ রানেও কোনও দল অল-আউট হয়ে যায়৷ দিল্লির স্কুলে ক্রিকেটে এমনটাই ঘটেছে৷গুরগাঁয়ের শিবাজি পার্কে অনূর্ধ্ব ১৬ আন্তঃ স্কুল টুর্নামেন্টের ফাইনালে মাত্র ৪ রানে অল-আউট হয়ে যায় রাজহনস্ বিদ্যালয়৷ প্রতিপক্ষ যশোধাম হাই স্কুলের বিরুদ্ধে রাজহনসের ন’জন ব্যাটসম্যানই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরে৷ একজন মাত্র দু’রান করে৷ বাকি দু’রান এসেছে লেগ-বাই থেকে৷ গৌরাঙ্গ কোচার ও রায়ান থমাস দু’জনে ১০টি উইকেট তুলে নেন৷