• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

১৪৪ ধারার বিরুদ্ধে রুখে দাঁড়াতে জামায়াতের আহবান

jamat-1ঢাকা : গাজীপুরে ২০ দলের জনসভাস্থলে জারিকৃত ১৪৪ ধারার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গাজীপুরের জনগণসহ দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহবান জানান।
ডা. শফিক বলেন,‘সরকারের এই অশুভ পদক্ষেপের মাধ্যমে এক দলীয় স্বৈরাচারী চরিত্রই জাতির সামনে অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। সরকারের এ অন্যায় ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াবার জন্য আমি গাজীপুরের জনগণসহ দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’
বিবৃতিতে ডা. শফিক আরো বলেন, ‘সরকার ২০ দলীয় জোটের গাজীপুরের জনসভা বানচাল করার জন্য ১৪৪ ধারা জারি করে জনগণের সভাসমাবেশ করার মৌলিক অধিকার হরণ করেছে। সরকারের এই অন্যায় পদক্ষেপে দেশবাসী বিস্মিত হয়েছে। ২০ দলীয় জোটের  জনসভা বানচাল করার জন্য সরকার গায়ে পড়ে ঝগড়া সৃষ্টি করতে চায়। সরকারের ১৪৪ ধারা জারির অন্যায়, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্তে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বেশ কিছু দিন পূর্বেই ২০ দলীয় জোটের পক্ষ থেকে গাজীপুরে জনসভা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সরকারের উচিত ছিল ২০ দলীয় জোটের ঘোষিত গাজীপুরের জনসভা সফল করার ব্যাপারে সহযোগিতা করা। কিন্তু সরকার তা না করে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের  সন্ত্রাসীদের দিয়ে ২০ দলীয় জোটের জনসভার স্থানে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করিয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে শুক্রবার গাজীপুরের প্রশাসনকে দিয়ে ২০ দলীয় জোটের জনসভা বানচাল করার জন্য অন্যায়ভাবে ১৪৪ ধারা জারি করিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক মাস্তানি ছাড়া আর কিছুই নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ