সিসি নিউজ: নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে জুলফিকার আলী ভূট্টো (দৈনিক দিনকাল) কে সভাপতি, আসাদুজ্জামান হিল্লোল (আমাদের অর্থনীতি)কে সাধারন সম্পাদক ও রবিউল হক রতন (বিকোশিত বাংলা)কে সাংগঠনিক সম্পাদক করে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শাহিনুল ইসলাম বাবু (দৈনিক সংবাদ), সহ-সাধারন সম্পাদক আনিছুর রহমান মানিক (দৈনিক বায়ান্ন আলো), কোষাধ্যক্ষ-রওশন আলম পাপ্পু (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক-রবিন ইসলাম রুবেল (দৈনিক যুগের আলো) ও দপ্তর সম্পাদক-আব্দুর বাজ্জাক (ফটো সাংবাদিক)।