• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

কূপে শিশু: রেলের প্রকৌশলী বরখাস্ত

image_111674_0ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে খেলতে গিয়ে ওয়াসার পানির পাম্পের প্রায় ৪০০ ফুট গভীর পাইপের পরিত্যক্ত গর্তে শিশু জিয়াদ আটকে পড়ার ঘটনায় ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে রেলওয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ