• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :

শাহজাহানপুরে পানির পাইপে আটকেপড়া শিশু জিহাদ উদ্ধার

sisuঢাকা: অবশেষে রাজধানীর শাহজাহানপুরে পানির পাইপে আটকেপড়া শিশু জিহাদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফারুকসহ কয়েকজন গাড়ি মেকানিক তাদের তৈরিকৃত একটি ‘ক্যাচার’ দিয়ে জিহাদকে টেনে তোলেন। তবে জিহাদ জীবিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে এর আগে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।  গাড়ি মেকানিক ফারুক হোসেনর সঙ্গে ওই এলাকার আরো কয়েকজন মেকানিক একত্রিত হয়ে এই ক্যাচারটি তৈরি করেন। তাকে প্রায় ২৩৫ ফুট নিচ থেকে ওই যন্ত্রটি দিয়ে টেনে তোলা হয়েছে।

এই অভিযানে আরো অংশ নিয়েছেন, গাড়ির মেকানিক মুরাদ এবং আনোয়ার। ক্যাচারটি লোহার রড এবং জাল দিয়ে তৈরি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ