• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

হাতীবান্ধায় শীতাতদের্র পাশে ইচ্ছা আছে পারি নাই

Hatibandha Cold Pic- 01লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় “ইচ্ছে ছিল পারি নাই (আই,সি,পি,এন) নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার প্রায় দুই সহ¯্রাধিক শীতার্ত পরিবারের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।

এসব শীত বস্ত্র নিতে আসা মানুষজনের ভীড় সামলেতে এগিয়ে আসে পুলিশের সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বিতরণ করা হয় এসব শীতবস্ত্র। আর এই শীতবস্ত্র বিতরণে সেই সংগঠনের পাশে দাঁড়ায় স্থানীয় প্রেসক্লাব, উপজেলা প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলম প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, হাসান মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এ এস. এম শহীদুজ্জামান সোহেল, প্রিন্সিপাল আব্দুল কাদের, পর্ষদ সদস্য ইশতিয়ার আল মামুন পরাগ, আনিছুর রহমান রিপন প্রমূখ।

এর আগে গত শুক্রবার ঢাকা থেকে আসা “ ইচ্ছে ছিল পারি নাই” সংগঠনের সদস্যরা স্থানীয় কয়েকজন সংবাদকর্মীকে সংঙ্গে নিয়ে দুপুর ২ টা থেকে গভীর রাত পর্যন্ত অসহায় শীতার্ত পরিবারগুলোকে খুজেঁ নিজেই তাদের হাতে শীতবস্ত্র গ্রহনের টোকেন তুলে দেন। সংগঠনের সদস্যরা হলেন, ঢাকা বাংলা কলেজে বিবিএসতে অধ্যায়নরত ছাত্র সজল, এলসিএলস কলেজের এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহাদ, সিএসসি ইউল্যাব ইউনিভার্সিটির ছাত্র শাওন, আহসানাউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন, একই কলেজের ইমরান। বিউবিটি বিশ্ববিদ্যালয়ের সিফাদ, ঢাকা কলেজের টিউন ও তীতুমীর কলেজের সাদ্দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ