আতাউর রহমান,রাজিবপুর: কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্ত ঘেষা মধ্যের চর ও পাথরের চর সীমান্তের ৫টি বাড়ি ,৫০বিঘা জমির ফসল ও ৫০টি হাস মুরগীর হত্যা করেছে বন্য হাতি। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১ ঘটিকায় আর্ন্তজাতিক মেইন পিলার ১০৬৪ পিলারের নিকট দিয়ে প্রায় ৫০টি বন্য হাতি প্রবেশ করে। ভারতীয় কাটাতারের বেড়া তছনছ করে বন্য হাতির দলটি সীমান্ত ঘেষা মধ্যের চর মাখনের চর ও পাথরের চরের গ্রাম গুলোতে ঢুকে পরে। শুরু করে তান্ডব। এতে মেরাজ আলী,ফজর আলী,আলকাছ,আক্কাস খোরশেদ কডু ও তৈয়ম উদ্দিন এর ৫টি বাড়ির ১০টি ঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। এ সময় ঘরের সকল ধান-চাউল,জিনিসপত্র,থালা বাসন ভেঙ্গে তছনছ করে। এ সময় উক্ত গ্রামের মানুষজন ভয়ে বাড়িঘর ছেড়ে প্রানে বেচেঁ যান। বাড়িঘর তছনছ করার পর সীমান্তের সরিষা,গম,আখ,ভুট্ট্রা ও ইরি-বোরো বীজতলা সহ ৫০ বিঘা জমির ফসল,৫টি স্যালো মেশিন,গাছপালার ব্যাপক ক্ষতি করে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান। উল্লেখ্য গত ১ মাস থেকে ২/৩ দিন পর পর কুড়িগ্রাম ও জামালপুর জেলার রাজিবপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তের প্রায় ২০টি গ্রামে তান্ডব চালিয়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে আসছে। এলাকা বাসীর অভিযোগ এ ব্যাপারে সীমান্তের বিজিবি সদস্যরা হাতি তাড়ানো বা এলাকাবাসীর কোন সাহায্যে এগিয়ে আসেনা।