
ঢাকা : রাজধানীল শাজাহানপুরে শিশু জিহাদের মুত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার রাতে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী আহম্মদ উল্লাহ জানান, রেলওয়ের ঢাকা বিভাগের প্রকৌশলী-৩ কে তদন্ত কমিটির আহ্বায়ক করে আরও দু’জন নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য রাখা হয়েছে।
তিনি আরো জানান, জিহাদ যে নলকূপে পড়ে গিয়েছিল সেটা কেন স্থাপন করা হয়েছিল, কার নির্দেশে স্থাপন করা হয়, রেলওয়ের কোনো কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত কমিটি যাচাই-বাছাই করে রিপোর্ট দেবে।
উল্লেখ্য, শিশু জিহাদের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। লাশ ময়নাতদন্তের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন প্রক্রিয়া বা সিদ্ধান্তের খবর জানা যায়নি।