• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

যুবদল সভাপতি আলাল গ্রেপ্তার

index_48256_0ঢাকা: যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আলালকে মোহাম্মদপুর থানায় আনা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে আলালকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, শনিবার রাত ১২টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়। তিনি হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন।
কী ধরনের নাশকতার পরিকল্পনা-জানতে চাইলে আজিজুল হক জানান, তিনি বিভিন্ন জায়গায় গণ্ডগোলের পরিকল্পনা করছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ