• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ডোমারে অগ্নিকাণ্ডে ১১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

Agunসিসি নিউজ : নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের পশ্চিম পাড়ায় এক ভয়াবহ  অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ৩৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল গফুরের রান্না ঘরের চুলার আগুন থেকে  অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।  অগ্নিকাণ্ডে ৩৩টি বসত ঘর ছাড়াও নগদ টাকা, ধান, চাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জোড়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ