• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

১৬২ আরোহী নিয়ে এয়ার এশিয়ার বিমান নিখোঁজ

airasia-plan_48268সিসি ডেস্ক: এয়ার এশিয়ার একটি ফ্লাইট ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৬২জন আরোহী ছিল বলে জানা গেছে। রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয় ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা বলে বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়। তবে স্থানীয় সময় সকাল সাতটায় বিমানটি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

এয়ার এশিয়ার পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, এরইমধ্যে হারিয়ে যাওয়া বিমানটি উদ্ধারে কাজ শুরু হয়েছে।ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাদি মোস্তফা বলেন, সুরাবায় এবং সিঙ্গাপুরের মধ্যেবর্তী জাভা সমুদ্রের উপরে আসলে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ