• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

জিহাদের ময়নাতদন্ত সম্পন্ন

4_48254_0ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে ওয়াসার পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে নিহত শিশু জিহাদের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন সাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবু জাফর। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন- জিহাদের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছোলা ও জখমের দাগ রয়েছে।
এদিকে, রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী জানান, কিছুক্ষণ পরেই প্রতিবেদন প্রকাশ করা হবে।
রাজধানীর শাজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত তার নিথর দেহ তুলে এনেছেন একদল স্বেচ্ছাসেবী।
তখনো আশা ছিল, জিহাদ হয়তো বেঁচে আছে। পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর বালুর মাঠে কান্নায়-ক্ষোভে-বাঁধভাঙা আবেগে ফেটে পড়লেন কয়েক হাজার মানুষ। শিশুটিকে একনজর দেখার প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার করে আল্লাহকে ডাকছিলেন অনেকেই।
ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের লোকজন শিশুটিকে নিয়ে যান ঢাকা মেডিকেলে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, জিহাদ বেঁচে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ