
ঢাকা : গাজীপুরের সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের ডাকা সোমবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
রোববার দুপুর সোয়া ১টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায় তারা এ মিছিল করে।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য লস্কর মো: তসলীম, জামায়াত নেতা আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মাহমুদ, মাহফুজুর রহমান, অধ্যাপক আনোয়ারুল করিম, নুরুল ইসলাম আকন্দ, আশরাফুল আলম, আব্দুল মতিন, শিবির নেতা তামিম হোসাইন, সাইদুর রহমান স্বপন ও রফিকুল ইসলাম ফরাজী প্রমুখ।