• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

সৈয়দপুরে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

saidpur pic,28-12-2014সিসি নিউজ: ঢাকার ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দপুর শহরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের নতুন বাবু পাড়া দূর্গামিল ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত কিটস্ একাডেমী ও স্কলাসটিকা স্কুল মীরপুর ক্যাম্পাসের আর্থিক সহযোগিতায় ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. আদনান ও সাধারণ সম্পাদক আসিফ আলী খানসহ প্রায় ২৫জন সদস্য।
অনুষ্ঠানে ২৫০পিস নতুন কম্বল,শাড়ি,সোয়েটার ও জ্যাকেটসহ এক হাজার শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
ঢাকাস্থ ফাউন্ডেশনের অধিকাংশ সদস্যই ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ