ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
রোববার বিকেল সোয়া ৫ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা কার্যালয়ের সামনে একটি ককটেল ছুঁড়ে মারলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন থাকলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ, আগামী ২৯ ডিসেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।