• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

রাজনৈতিকভাবে হরতাল মোকাবেলা করা হবে : নাসিম

Nasimঢাকা : আওয়ামী লীগ ও ১৪ দল রাজনৈতিকভাবে সোমবারের হরতাল মোকাবেলা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির বিজভীর বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল। আওয়ামী লীগের সভা সমাবেশ ঠেকাতে পারে এমন কোনো শক্তি নেই। আমরা অতীতে সভা সমাবেশ করেছি এবং ভবিষ্যতেও করব।
তিনি বলেন, জানুয়ারি মাস আসার আগেই বিএনপি ও জামায়াত সহিংসতা শুরু করে দিয়েছে। তবে এবার আর ছাড় দেয়া হবেনা।
তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য আর বরদাস্ত করা হবেনা।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের পক্ষ থেকে ‘গণতন্ত্র বিজয় দিবস’ উপলক্ষে সমাবেশ করা হবে।
এ সময় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনমত গঠন ও সরকারের উন্নয়নচিত্র তুলে ধরার জন্য আগামী ১৫ জানুয়ারি থেকে সাতদিন সারা দেশে সাংগঠনিক সফর করবে ১৪  দলের কয়েকটি টিম। এর অংশ হিসেবে শুরুতেই কক্সবাজারের রামু, ফটিকছড়ি, রাজশাহীর বাগমাড়া, মানিকগঞ্জ ও রংপুরে একটি টিম সফর করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ