• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

পিকেটারের ইটের আঘাতে স্কুলশিক্ষিকা নিহত

image_111962_0নোয়াখালী: নোয়াখালীর জেলা শহরের হরতাল সমর্থনকারী পিকেটারের ইটের আঘাতে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে পৌর কল্যাণ স্কুলের সামনে হরতাল সমর্থনকারী পিকেটাররা গাড়িতে ইট ছুড়ে মারলে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষিকার নাম সামচ্ছুন্নাহার (৩৭)। তিনি রাজধানী ঢাকার আগারগাঁওয়ের তাওহীদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষকা।
নিহতের স্বামী মো. শাহজাহান সিরাজ জানান, সকাল ১০টার দিকে একটি কাভার্টভ্যানে করে মাইজদিতে আত্মীয়ের বাড়ি থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।। এ সময় পৌর বাজর এলাকায় গেলে তাদের লক্ষ্য করে পিকেটাররা ইট ছুড়ে মারে ।
এতে তিনিসহ তার স্ত্রী গুরতর আহত হন। পরে স্থানীয় আব্দুল মালেক উকিল হাসপালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। তার মরদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “পিকেটারদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ