• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

পার্বতীপুরে গৃহবধূ ধর্ষনে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

dorsonসিসি নিউজ: স্বামীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর ওই অভিযোগে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ (২৫)। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামরায়পুর তিলাই নদীর পাড়ে।
গৃহবধূ অভিযোগ করেন, চার বছর আগে পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর ছোট কাছনা গ্রামের জহর আলীর পুত্র শফিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন করে আসছিল। তাঁদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অকথ্য নির্যাতন সইতে না পেরে দেড় বছর আগে বাবার বাড়ীতে চলে আসেন ওই গৃহবধূ। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী শফিকুল তার স্ত্রীকে তালাক দেওয়ার ফন্দি আটতে থাকেন।
জুলুম-নির্যাতনের অভিযোগে পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক বলেন, গত ২৪ ডিসেম্বর পরিষদে ওই দম্পতিকে সালিশ বিচারের মাধ্যমে মিল করিয়ে দেয়। তাঁরা আমাকে কথা দেন আর জুলুম-নির্যাতন হবেনা। অথচ পরদিনই জানলাম গৃহবধু ধর্ষিত হয়েছেন।
আর ঘটনাটি ঘটিয়েছেন তাঁর স্বামীর বন্ধু দুলাল হোসেন (২৫)। এ ঘটনায় রোববার রাতে পার্বতীপুর মডেল থানায় গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে আসামী করা হয়েছে স্বামী শফিকুল ইসলাম (২৮), দুলাল হোসেন, পিয়ারুল হক, পালোয়ান, ও নূর আলমকে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ঘটনাটি তদন্ত চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ