• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

পরীক্ষা না দিয়েও জিপিএ ৫!

111সিসি ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) না দিয়েও জিপিএ ৫ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে সাজ্জাদ ইসলাম শাকিব।
সাজ্জাদ ইসলাম শাকিব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই উপজেলার পূর্ব সিন্দুনা গ্রামের হাছেন আলীর ছেলে।

হাতীবান্ধা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও শাপলা আক্তার জানান, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসপি) পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। সাজ্জাদ ইসলাম শাকিব তাদের মধ্যে অনুপস্থিত ছিল । যার রোল নং ২৪৩৫।
কিন্তু মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাজ্জাদ ইসলাম শাকিব পরীক্ষায় অনুপস্থিত থাকলেও ফলাফলে জিপিএ ৫ পেয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় সমালোচনার ঝড় ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে ওই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে তারা সুষ্ঠ তদন্তের দাবি তোলেন।
হাতীবান্ধা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুনবী ওই ছাত্রের পরীক্ষা না দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে এমনটি হলো তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না।
তবে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভুইয়া জানান, বিষয়টি তার জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ