• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

জেএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর জেলায় শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠান

DSC02455মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে দিনাজপুর জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম হয়েছে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এই স্কুলের ১৫৬ জনের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ ১৪৯ জন। দ্বিতীয় হয়েছে দিনাজপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ। এই স্কুলের ১২৭ জনের মধ্যে ১২৬ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। তৃতীয় হয়েছে দিনাজপুর জিলা স্কুল। এই স্কুলের ২৭০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫  পেয়েছে ২০২ জন। চতুর্থ হয়েছে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৭৫ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। পঞ্চম হয়েছে দিনাজপুর সানলাইট কেজি স্কুল। এই স্কুলের ৬৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং  জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন পরীক্ষার্থী। ষষ্ঠ হয়েছে দিনাজপুর আদর্শ জুনিয়র স্কুল। এই স্কুলের ৮৭ জনের মধ্যে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। সপ্তম হয়েছে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী। এই স্কুলের ৯৭ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। অষ্টম হয়েছে বীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ১২৩ জনের মধ্যে ১১৮ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। নবম বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ১৫০ জনের মধ্যে ১৪৯ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। ও দশম হয়েছে দিনাজপুর ক্যান্ট. বোর্ড হাই স্কুল। এই স্কুলের ৬৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ