• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |

৪৫ নারীকে নগ্ন করে তল্লাশি

Dorসিসি ডেস্ক : ৪৫ জন নারী কর্মীকে নগ্ন করে দেহ তল্লাশি করার ঘটনা ঘটেছে ভারতের কেরালার কোচিতে। তল্লাশি করেছেন একই কারখানার দুই সুপারভাইজার। এই সুপারভাইজারদ্বয়ও নারী। নারীদের শালীনতা লঙ্ঘনের এমন জঘন্য কাজের জন্য পুলিশের কাছে ওই দুই নারীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
কেরালার মহিলা কমিশন এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছে। খবরটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
জানা যায়, আসমা রাবার প্রাইভেট লিমিটেড নামে কোচির এসইজেড এলাকার একটি বেসরকারি কারখানায় এই ৪৫ নারী কর্মরত। ঘটনার সূত্রপাত হয় কারখানার টয়লেটে একটি ব্যবহার করা স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকা নিয়ে। প্রশ্ন ওঠে, ন্যাপকিনটি কে ফেলল? শেষ পর্যন্ত তা জানতে ঘটনা দেহ তল্লাশিতে গড়ায়।
ওই দুই নারী সুপারভাইজার ৪৫ জনের দেহ তল্লাশি করে জানার চেষ্টা করেন কে দোষী, কার ঋতুঃস্রাব হয়েছে। সে জন্য সকলকে নগ্ন করে দেহ তল্লাশি করেন তারা। কিন্তু কে সেটি ফেলে গিয়েছে, তা জানা যায়নি।

তথ্যসূত্র : এবিপি আনন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ