• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবাঞ্চিত ঘোষনা করলেন পৌর মেয়র

Saidpur Purosovaসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে অবাঞ্চিত ঘোষণা করলেন সৈয়দপুর পৌরসভা মেয়র ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার ভজে। সেই সাথে উপজেলা পরিষদের সকল প্রকার সভা বর্জনের ঘোষনা দেন পৌর মেয়র।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সৈয়দপুর পৌরসভার মেয়র ভবনে এই সাংবাদিক সম্মেলন তিনি এই ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে পৌরসভা মেয়র আমজাদ হোসেন সরকার অভিযোগ করে বলেন,  হাঁড় কাঁপানো শীতে পৌর এলাকার কয়েক হাজার শীতার্ত মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিনই পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের বিপুল সংখ্যক শীতার্ত মানুষ শীতবস্ত্রের জন্য পৌর কার্যালয়ে এসে ভীড় করছেন। অথচ সরকার এসব শীতার্ত গরীব মানুষের জন্য শীতবস্ত্র বরাদ্দ দিলেও। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম শ্রেণীর এই পৌরসভার নাগরিক গরীব মানুষের জন্য একটিও কম্বল বরাদ্দ দেয়নি। ফলে পৌর পরিষদ এলাকার শীতার্ত মানুষকে নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে পৌর পরিষদকে।
সংবাদ সম্মেলনে মেয়র প্রশ্ন তুলে আরো অভিযোগ করে বলেন, পৌর এলাকা তো সৈয়দপুর উপজেলার মধ্যেই পড়ে। অথচ ওনি পৌরসভাকে বাদ দিয়ে শুধুমাত্র উপজেলা পরিষদের ৫টি  ইউনিয়ন পরিষদকে শীতবস্ত্র বরাদ্দ দিয়েছেন। অথচ কেন পৌরসভাকে দেয়া যাবে না, তা বোধোগম্য নয়। উপজেলা পরিষদের এমন বৈষম্যমূলক আচরণে, পৌর পরিষদ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে। সেই সাথে সৈয়দপুর পৌর পরিষদের পক্ষে মেয়র ভজে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে অবাঞ্চিত ও উপজেলা পরিষদ আহ্বানকৃত সকল সভায় বর্জনের ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া ও প্যানেল মেয়র মো. জোবায়দুল ইসলাম মিন্টুসহ সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ