রইজ উদ্দিন রকি: বহুমাত্রিক ও আলোড়ন তোলা নানা ঘটনার জন্ম দিয়ে মহাকালের পরিক্রমায় বিদায় হয়ে গেলো আরো একটি বছর। অনেক ঘটন-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উৎরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে, জীর্ণ ঝরাপাতার মতো ঝরে গেলো বিদায়ী বছরের ক্যালেন্ডারও। ৩১ ডিসেম্বর ২০১৪ রক্তিম সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে গেলো ঘটনাবহুল বছরটি। মধ্যরাতের প্রথম প্রহরে সূচিত হলো দীপ্ত আশায় উদ্ভাসিত নতুন বছর ২০১৫ ইং। অতীতের ময়লা ঝেড়ে ফেলে নতুন বছরে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুন্দর দেশ, জাতি ও সমাজ পাবো এটাই সবার প্রত্যাশা।
সব মিলিয়ে বিদায়ী বছরটি ছিল বৈচিত্রময়। অতীত পেছনে ফেলে সামনে নতুন বছর। এখন নতুন বছর ও নতুন সূর্যের আমাদের সামনে। নতুন বছরে সকলের কাছে আমাদের প্রত্যাশা, আসুন পুরনো বছরের হিংসা, বিদ্বেষ, শত্রুতা সব ভুলে গিয়ে নতুন বছরে নিজেকে নতুন করে গড়ে তুলি। পুরনো বছরের পাপগুলো মনে মনে হিসেব করে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। আর নতুন বছরটিতে পুরনো পাপগুলো পুণরায় না করার দৃঢ় সংকল্প করি।
সংকল্প করি, মহাকালের নিরবধি যাত্রায় আজ ২০১৫ সালের প্রথম দিন। সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন।। বিদায়ী বছরের আনন্দ-বেদনা ও সাফল্য-ব্যর্থতার আলোকেই মানুষ, নতুন বছরে স্বপ্নের জাল বোনে।। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে ঘটে যাওয়া নানা ঘটনার মূল্যায়ন করে আমরাও সঠিক পথটি বেছে নিতে চাইব। মানব সভ্যতার ধারাবাহিক অগ্রসরমানতায় কিছুই হারিয়ে যায় না, অতীতের সকল ঘটনা এবং অভিজ্ঞতার সংমিশ্রণে গড়ে ওঠে আগামীর পথ ও পাথেয়। ২০১৪ কে আমরা হারাইনি, পাড়ি দিলাম কেবল। বছরটি যাওয়ার আগে বলে গেল, অন্তবিহীন সম্ভাবনার জন্য প্রস্তুতি নিতে হবে জানুয়ারির প্রথম দিবস থেকেই, আর এমনতর প্রতিশ্র“তি নিতে জানে বলেই মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি দিবস ও রাত্রি তাৎপর্যবহ করে তোলে-বছরের প্রথম দিবসেই শালপ্রাংশু আয়োজনের বীজ বপন করে অনিবার্য সত্যের মুখোমুখি হতে। সময় চলে যায় না, সময় আসে এবং আলোকোজ্জ্বল মহাজাগতিক কল্যাণব্রত নিয়ে।। তাই ২০১৫ খ্রিস্টাব্দকে তার প্রথম দিবসেই স্বাগত জানিয়ে, নিবেদন করছি আমাদের দায়িত্ববোধের সকল অঞ্জলি। সুখ আসুক সকলের আঙ্গিনায়। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক জীবনে স্বস্তিময় ও প্রশান্তির সুবাতাস বইতে থাকুক ২০১৫ সালজুড়ে-এটি প্রত্যাশা। একটি বছরে এক জীবনের কিংবা একটি জাতির ইতিহাসের হিসেব-নিকেশ করাটা কোন যৌক্তিকতার মধ্যে পড়ে না। প্রাপ্তির জন্য আরও অনেক সময় অপেক্ষা করতে হয়। জাতীয়ভাবে বিদায়ী ২০১৪ সালটি ছিল আমাদের জন্য ঘটনাবহুল।। খৃষ্টীয় নববর্ষ ২০১৫ কেমন যাবে? এটা ভবিষ্যতের বিষয়। এটা কেউ অবধারিতভাবে বলতে পারে না,। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। গেলো বছরে সুখ- দু:খ, আনন্দ- কান্না, সবই ছিল আমাদের মাঝে। কিন্তু যায় দিন ভাল, আসে দিন খারাপ। পিছনের যে দিন ফেলে এসেছি মনে হয় না, সেদিনটির মতো আর ফিরে পাবো। তার পরেও প্রত্যাশা আমাদের, নতুন বছর সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুঃখ- কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো।