• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

শ্রীলঙ্কান লিগেও ফিক্সিংয়ে জড়িত আশরাফুল !

Asrafulখেলাধুলা ডেস্ক : শুধু দেশের মাটিতেই নয়, শ্রীলঙ্কার ঘরোয়া টি-২০ লিগ এসএলপিএলেও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নিষিদ্ধঘোষিত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকসু) কাছে আশরাফুল নিজেই এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর।
প্রসঙ্গত, দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আছেন মোহাম্মদ আশরাফুল।
বৃহস্পতিবার মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে,  ২০১২ সালের ২৬ আগস্ট এসএলপিএলে রুহুনু রয়্যালস ও ওয়াম্বা ইউনাইটেডের মধ্যকার ম্যাচে ফিক্সিংয়ে জড়িত থাকার কথা আকসুর কাছে স্বীকার করেন আশরাফুল।
গত নভেম্বরে আইসিসির বোর্ড সভায় এসএলসি প্রেসিডেন্ট জয়ন্থা ধর্মপাশা ফিক্সিং নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন। আশরাফুলের বক্তব্যের প্রসঙ্গটিও সেখানে আসে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিশ্চয়ই আশরাফুল একা ফিক্সিংয়ে জড়িত ছিলেন না। অবশ্যই এর সঙ্গে অন্যদের বিশেষ করে স্থানীয়দের সম্পৃক্ততা ছিল।
মিরর-এর প্রতিবেদনের বিষয়ে আশরাফুলের কাছে জানতে চাওয়া হলে তিনি সরাসরি উত্তর দেননি। রাইজিংবিডির কাছে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আকসুর কাছে ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে- উল্লেখ করে এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল রাইজিংবিডিকে বলেন, ‘আমি এখন বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। যা কিছু বলার আকসুকে বলে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ