• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

রংপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

Attoরংপুর : রংপুর মহানগরীর বাহার কাচনা সিগারেট কোম্পানি এলাকায় মনিরুল ইসলাম দুখু (১৯) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার  দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত দুখু রংপুর সরকারি কলেজর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ নিহত দুখুর পরিবারের বরাত দিয়ে জানায়, দুখু দীর্ঘদিন থেকে পেটের পীড়ায় ভুগছিল। ক্ষোভে দুঃখে সে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, দুখুর লাশ গাছে ঝুলতে দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ