• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

বগুড়ায় ১৪৪ ধারা জারি

boguraবগুড়া : আগামী ৫ জানুয়ারি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে আলতাফুন্নেছা খেলার মাঠ ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম শনিবার রাত পৌনে ১০টায় এ সংক্রান্ত নির্দেশনাপত্র জারি করেন। তিনি ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ আহবান করায় পুলিশ প্রশাসন সেখানে সহিংসতার আশঙ্কা করে প্রতিবেদন দেয়ায় ১৪৪ ধারা জারি করে সেখানে সকল প্রকার সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিকেল ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ আহবান করে। একই দিনে একই সময়ে সেখানে পাল্টা সমাবেশ ডাকে শহর আওয়ামী লীগ।
দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আহবানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে শনিবার রাতে প্রশাসন আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা জারি করে।
বগুড়া পুলিশের মিডির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান  জানান, ৫ জানুয়ারি আলতাফুন্নেছা খেলার মাঠে কাউকে মিছিল, সমাবেশ করতে দেয়া হবে না। তবে, এই মাঠের বাইরে যেকোন স্থানে মিছিল-সমাবেশ করতে বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ