সিসি নিউজ: নীলফামারীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ফেসবুকের একটি গানের গ্রুপ ”সুরে ও ছন্দে” এর সদস্যরা গরীব, দুঃখী ও দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন। এ গ্র“পের সদস্যরা শনিবার দিনব্যাপী মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে নীলফামারী জেলার সদর উপজেলার পলাশবাড়ী ও লক্ষীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব, দুঃখী ও অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেদ আলী’র সহযোগীতায় শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওই গ্রপের সদস্য আর্থোপেডিক সার্জন ডাঃ জাফর, অর্থোপেডিক কনসালট্যান্ট, জয়পুরহাট, এ, কে, এম আহসান, পানি সম্পদ মন্ত্রনালয়, মেসবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার, কেয়ার, বাংলাদেশ, লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান তপন চন্দ্র রায়।