সিসি নিউজ: র্যালী ও সমাবেশর মধ্য দিয়ে নীলফামারীতে ‘গণতন্ত্র রক্ষা’ দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলিমমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক রাবেয়া আলীম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা লাভলী, জেলা স্বেচচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক নোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেণ, ‘দেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগ সবসময় বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ৫জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে। কিন্তু বিএনপি নেত্রী ও যুদ্ধাপারধীদের রক্ষাকারী খালেদা জিয়া দেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং এইদেশকে জঙ্গীরাষ্ট্র বানানোর জন্য নির্বাচনে অংশ গ্রহণ করেনি। তিনি কখনো দেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এটা বিএনপির নেত্রী খালেদা জিয়া কোনদিনই হতে দিবেন না।’
দিবসটি পালনে সৈয়দপুরে ছাত্রলীগ ও যুবলীগ দুপুরে শহরে এক আনন্দ মিছিল শেষে মদিনা মোড়ে এক পথসভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সবাপতি মহসিনুল হক মহসিন, সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সোহাগ, সেক্রেটারী শরিফুল ইসলাম টিটো প্রমুখ।