প্রযুক্তি ডেস্ক: এবারের আপনার স্মার্টফোনে একটা আঙুলের ছোঁয়ায় চালু হবে আপনার গাড়ি৷ এমনই নয়া পরিষেবা আনছে হুন্ডাই৷ দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী এই কোম্পানিটি Consumer Electronics Show 2015 -তে তাদের এই নয়া পরিষেবার আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে৷
প্রসঙ্গত, ৬ জানুয়ারি থেকে লাস ভেগাসে Consumer Electronics Show 2015 হবে৷ হুন্ডাই সূত্রে জানা গিয়েছে, ‘ব্লু-লিংক’ নামক নয়া অ্যাপের মাধ্যমে তারা তাদের গ্রাহকদের এই পরিষেবাটি দেবে৷ নয়া এই অ্যাপের মাধ্যমে নিজের গাড়িটি লক করতে পারবেন ব্যবহারকারীরা৷ নয়া এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন৷ তারপর ব্লু-টুথের মাধ্যমে গাড়ির সাথে কানেক্ট করে নয়া এই পরিষেবা পেতে পারবেন৷ তবে হুন্ডাইয়ের কোন কোন মডেলের গাড়ির ওপর এই পরিষেবা পাওয়া যাবে তা সংস্থার তরফে জানান হয়নি৷