• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের পরীক্ষা ৯ জানুয়ারি

PSCঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় মোট ১৫টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ঢাকার মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন ১০ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার মিরপুর-২-এ প্রাথমিক শিক্ষা অধিদফতরে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে ডাকযোগে তাদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

নিয়োগ পরীক্ষার পদগুলো হলো—সিস্টেম এনালিস্টের একটি, পরিসংখ্যানবিদের দুটি, মেইনটেন্যান্স প্রকৌশলীর একটি, ইন্সট্রাক্টরের (কম্পিউটার সায়েন্স) ছয়টি, ইন্সট্রাক্টরের (ইউআরসি) একটি, সহকারী ইন্সট্রাক্টরের (ইউআরসি) তিনটি ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার একটি পদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ