• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

অবরোধে পার্বতীপুর রেল ষ্টেশন যাত্রী শুন্য

Parbotipurপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির ডাকা অনির্দিষ্টকালে জন্য অবরোধের তৃতীয় দিন পার্বতীপুরে রেল ষ্টেশনের ৩২টি ট্রেনের মধ্যে দু একটি ছাড়া সকল ট্রেন বিলম্বে চলাচল করে। সকাল থেকে রেল ষ্টেশনটি যাত্রী শুন্য ভুতুড়ে নগরীতে পরিণত হয়। ৪ লাইনের রেল ষ্টেশনের চারদিক থেকে আসা অন্যান্য সকল ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়েছে। ফলে পার্বতীপুর জংশন ষ্টেশন ট্রেনহীন ও যাত্রী শুন্য হয়ে পড়ে। এদিকে পার্বতীপুর রেল ষ্টেশন থেকে বিলম্বে পার্বতীপুর-ঢাকা, পার্বতীপুর-পঞ্চগড়, পার্বতীপুর-লালমনিরহাটও পার্বতীপুর-রাজশাহী-খুলনা রুটে ট্রেন ছেড়ে যায়। অন্যদিকে দুই জোড়া ডেমু ট্রেন চলাচল বন্ধ করে দিয়েচ্ছে রেল কর্তৃপক্ষ।
পার্বতীপুর রেল ষ্টেশন সূত্র জানায়, আদিতমারী, নশরতপুর, মহেন্দ্রনগর, চিরিরবন্দর, জয়পুহাটে বেশ কটি ট্রেন আটকা পড়েছে। এদিকে, ৪ রুটে চলাচলকারী সড়কপথের কেন্দ্রীয় বাসটার্মিনালটিও জনশুন্য হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ