দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে প্রশিকা মোড় মসজিদ থেকে জামায়াতের আমির প্রভাষক আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। মসজিতের অভ্যন্তরে গোপন বৈঠক করছিল ওই জামায়াত নেতা। পুলিশ এ সময় বৈঠকে উপস্থিত থাকা ৩১ জামাত-শিবির কর্মীকে আটক করতে সক্ষম হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়ছার আলী খান জানান, ধারনা করা হচ্ছে এলাকায় বড় ধরণের নাশকতার পরিকল্পনা করার জন্য একত্রিত হয়েছিল। এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।