
নাটোর : নাটোরে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা গুলজার হোসেন (৫৫)। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বাগাতিপাড়া উপজেলার নতুন কলাবাড়িয়া গ্রামে।
পুলিশ এ ঘটনায় হত্যাকারী ছেলে সেন্টু সরকারকে আটক করেছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানায়, পাঁচ বছর আগে ছেলে সেন্টু সরকারকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা গুলজার হোসেন। কিছুদিন যাবৎ সেন্টু এলাকায় ফিরে আসে বাবার সাথে কলহে জড়ায়। শুক্রবার রাতে গুলজার হোসেন ঘরের বাইরে বের হলে ওঁৎ পেতে থাকা সেন্টু ধারালে অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাকে হত্যা করে। এসময় সেন্টুর সৎ মা নূরজাহান বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে নূরজাহানের চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে হাতেনাতে সেন্টুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও সেন্টুকে আটক করে। লাশ ময়না তদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।