• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |

বিটিভি ভবনে দু’দফায় ককটেল হামলা

BTVঢাকা : রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে দুপুরের পর সন্ধ্যায় আবারো ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর ১ টার দিকে প্রধান ফটকের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের পর সন্ধ্যা পৌনে ৬ টার দিকে দ্বিতীয় দফায় ভবনের সীমনা প্রাচীরের মধ্যে ফের হামলা চালানো হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার ককটেল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দূর থেকে সীমানা প্রাচীরের ভেতরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটর সাইকেলে পালিয়ে যায়। তবে ঘটনার পর বিটিভি ভবনের আশপাশে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ