দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা ও বিরল উপজেলায় দুইটি খালি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার পাঁচবাড়ী বাজার এলাকায় স্থানে ও বিরল উপজেলার বাজনাহার মোড় নামক স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিরল থানার এসআই মোঃ আব্দুল মতিন জানান, বিরল থেকে দিনাজপুর যাওয়ার পথে বাজনাহার মোড় নামকস্থানে দুর্বৃত্তরা একটি খালি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, সদর উপজেলার পাঁচবাড়ী বাজার নামক স্থানে খালি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।