সিসি নিউজ: ২০ দলীয় জোটের সমাবেশ অনুমতি না দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী চলা লাগাতার অবরোধের ৬ষ্ঠ দিন নীলফামারীতে মিছিল, মিটিং ও সড়ক অবরোধের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। আজ রবিবার অবরোধের ৬ষ্ঠ দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে নীলফামারী জামায়াত শিবির। জামায়াতের শহর আমীর এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ এর নেতৃত্বে মিছিলটি নীলফামারী-দেবীগঞ্জ সড়কের হালির বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এছাড়া জেলা শহরের প্রবেশ পথ কঢ়ুকাটা বাজার, পঞ্চপুকুর বাজার সহ গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবির। এছাড়া জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমার উপজেলায় গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা।