• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে দরিদ্র রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ

Chake Biroton Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মসূচীর আওতায় আর্তিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।
রোববার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে রোগীদের মাঝে চেক বিতরণ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল দেশ গড়তে ও ২০৪১ সালের মধ্যে উন্নত জাতিতে রুপান্তরিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকার সমাজের দরিদ্র ও হতদরিদ্র মানুষের উন্নয়ন করতে চায়।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান, দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিনের পরিচালক, ক্যান্সার কিডনী ও লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচী জেলা কমিটির সদস্য ডা. বি কে বোস, জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকা’র সদস্য ও দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. ছফর আলী। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সমাজসেবা কার্র্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুুর্মু। অনুষ্ঠানে সদর উপজেলা আ’লীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলার ৩৬ জন ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের মাঝে প্রতি রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ