সিসি নিউ
জ: নীলফামারীর চিলাহাটিতে শীতার্তদের মাছে কম্বল বিতরণ করা হয়েছে। চিলাহাটি সরকারি কলেজ মাঠে রোববার কম্বল বিতরণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আখতার সুমি।
তীব্র শীতে এই এলাকার দরিদ্রদের শীতের কষ্টে লাঘবে তিনি বীরঙ্গনা, হত দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবার ও অতি দরিদ্র প্রায় ৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মুক্তিযোদ্ধা এবং দরিদ্র মানুষের পাশে থেকে সব সময় তাদের সাহায্য সহায়তা করার ব্যাপারে দোয়া কামনা করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বিশিষ্ট সমাজসেবী রাহেনা বেগম, চিলাহাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জগদীশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা কেএম শাহাদত হোসেন, ভোগডাবুরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াহাবুল ইসলাম, চিলাহাটি সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আফতাবুজ্জামান, সাধারণ সম্পাদক লিখন, ডা. মরিয়ম আখতার প্রমুখ।