সিসি নিউজ: “শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।
বুধবার সকালে জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেনের নের্তৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য শিক্ষা র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেন ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম প্রমূখ। শিক্ষা সপ্তাহের কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভার আগে ঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি দেখানো হয়।