• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

চাঁপাইনবাবগঞ্জে রোববার ও সোমবার হরতাল

Hortalচাঁপাইনবাবগঞ্জ : ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আগামী রোববার ও সোমবার (১৮ ও ১৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ছাত্রদলের এক নেতাকে হত্যা এবং শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালায় যৌথবাহিনী। গভীর রাতে র‌্যাবের হাতে আটক মতিউর রহমান নামে এক ছাত্রদল নেতা র‌্যাবের বন্দুকযুদ্ধে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ