• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |

সাভারে মহিলা দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Mamlaসাভার: সাভারে অবরোধকালে গাড়ি ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মিসহ মহিলা দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার বিকেলে সাভার থানায় এসআই আবুল কাজী বাদী হয়ে মামলাটি করেন। যার নম্বর ২০।

সাভার থানা সূত্রে জানা গেছে, অবরোধকালে ঢাকা আরিচা মহাসড়কের রাঙাবন নার্সারির সামনে গত সোমবার একদল পিকেটার বিভিন্ন প্রকারের ৮/১০টি যানবাহন ভাঙচুর করে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনার পরপরই ব্যাংক কলোনি থেকে পৌর মহিলা দলের একটি মিছিল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের বাড়ির সামনে দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল শুরু করে। তখন মিছিল থেকে পাঁচ মহিলাদল নেতাকর্মী গ্রেফতার হয়।
পরে তাদের পৃথক তিনটি পেইন্ডিং মামলায় আসামী করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মহিলাদলের নেত্রীর নাম উল্লেখসহ ২০/২২জন অজ্ঞাতনামাকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের হয়েছে।”
আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ