খেলাধুলা ডেস্ক: ‘বাংলাদেশ সুপার সকার’ নামে আয়োজিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্টর চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ।
গত বছরের শেষের দিকে বাফুফেকে ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয় ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ। তখন থেকেই শোনা যাচ্ছিল টুর্নামেন্টের চেয়ারম্যান হতে পারেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডেনা।